ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ October, ২০২৬
১০:২৬ pm
8 ভিউ

আরও খবর

রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত

ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি

নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার

জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ | ১০:২৬ 8 ভিউ
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে আওয়ামী যুবলীগের এক স্থানীয় নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি আরিফুল ইসলাম রকি। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাতের অন্ধকারে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন চাইনিজ চাপাতি ও দা নিয়ে রকির ওপর হামলা চালায়। স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা তাঁকে পেছন থেকে এলোপাতাড়ি কুপিয়েছে। প্রতিটি আঘাত পিঠে ও মাথার পেছনের দিকে লেগেছে। স্থানীয়দের অভিযোগ, তাঁর মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যেই হামলা চালিয়ে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীদের নাম এখনো জানা যায়নি। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রকিকে সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকেরা জানান, তাঁর ক্ষত অনেক গভীর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর থেকে রকি ফেসবুকে সরব ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আটক হয়েছিলেন। কিছুদিন আগে কারামুক্ত হওয়ার পর থেকে তিনি বাড়িতেই থাকতেন। এ ঘটনায় পুলিশ বা অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাদের প্রতিক্রিয়াও জানা যায়নি। মামলা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে? যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী? স্বর্ণের দাম কমল ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ