তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬
৪:৫৯ পূর্বাহ্ণ
9 ভিউ

তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:৫৯ 9 ভিউ
রাজধানীর শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় কথিত গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ। জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ ১৮ই সেপ্টেম্বর, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মসজিদটির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের একটি বিশেষ বার্তায় বলা হয়েছে, জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে শিহাব উদ্দিন নামে এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল সেখানে গোপন বৈঠকে বসেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মসজিদে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাহিনীর ৩০ থেকে ৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযান শেষে সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক ২৩ জঙ্গিকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।” তবে আটক ব্যক্তিরা ঠিক কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের সঙ্গে জঙ্গি কার্যক্রমের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানের পর ঘটনাস্থলে পুলিশের সদস্যদের পাশাপাশি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও উপস্থিত হন। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আগে থেকে কোনো ধরনের অভিযোগ রয়েছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযানের পর থেকে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নজরদারির মধ্যে রাখা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক