নিউজ ডেক্স
আরও খবর
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী
টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক
১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার
হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট
প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা
ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি গুলির পর কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার একটি সেলুনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতে মাছের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগরের মেম্বার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। সকালে রাজধানীর মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছ বিক্রি করে দুপুরে কেরানীগঞ্জে ফেরেন তিনি।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন সিকদারের দাবি, ফুটপাতে মাছের ব্যবসা করার জন্য মোহাম্মদপুরের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ফরহাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এককালীন ওই টাকা দেওয়ার পাশাপাশি প্রতিদিন আলাদাভাবে চাঁদা দেওয়ার কথাও বলা হয়েছিল। ফরহাদ এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।
নিহতের পরিবারের ভাষ্য, মঙ্গলবার সকালে মাছ বিক্রি শেষে দুপুরে ফরহাদ শাক্তা আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটতে যান। সেখানে সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি গুলির পর তাকে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কেরানীগঞ্জ থেকে ফরহাদ হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার মৃত্যু হলে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনার সূত্রপাত রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। মাছের ব্যবসা নিয়ে ফরহাদ হোসেনকে গুলি করে ও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]