নিউজ ডেক্স
আরও খবর
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী
টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক
১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার
হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট
প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনকারীরা আড়াইহাজার থানা থেকে যেসব অস্ত্র-গোলাবারুদ লুট হয়েছিল, এটি তারই অংশ।
আজ ১২ই সেপ্টেম্বর, শনিবার দুপুর ১টার দিকে আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন। পরে তিনি অস্ত্রগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ওসি মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, উদ্ধার করা ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারীদের আড়াইহাজার থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা গতকাল শুক্রবার জুমার নামাজের সময় কেউ এসব অস্ত্র ও গুলি মসজিদে রেখে গেছেন। মসজিদে কোনো সিসিটিভি নেই। কে বা কারা অস্ত্র-গুলি রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাসির উদ্দিন বলেন, শুক্রবার মাগরিবের নামাজের পর স্থানীয় এক যুবক আমাকে জানান যে তিনি দ্বিতীয় তলায় কোরআন শরিফ রাখার তাকে পিস্তল ও গুলি দেখেছেন। পরে সেখানে গিয়ে পিস্তল ও গুলি দেখতে পাই। রাতে থানায় জানানোর জন্য গেলে ওসিকে না পেয়ে ফিরে আসি। আজ দুপুরে পুলিশ এসে গুলি, পিস্তল ও ম্যাগাজিন নিয়ে যান।
তিনি আরও বলেন, আগেও অনেকে আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র, গুলি ও হ্যান্ডকাফ অনেকে মসজিদে এসে জমা দিয়ে গিয়েছিলেন। যেগুলো পরে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ই আগস্ট বিকেলে আন্দোলনকারী সরকারবিরোধী জঙ্গি-সন্ত্রাসীরা আড়াইহাজার থানায় হামলা ও লুটপাট চালায়। সে সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি লুট হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]