দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান – বর্ণমালা টেলিভিশন

দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ | ৮:২৪ 2 ভিউ
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। দেশের বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে গত দেড়যুগ ধরে যার একচ্ছত্র আধিপত্য। এই সময়টায় রুপালি পর্দায় শাকিব যেন অপ্রতিদ্বন্দ্বী এক নাম। তবে অভিনয়জীবনে চূড়ান্ত সফল হলেও অভিনেতার ব্যক্তিজীবন নিয়ে আছে ঢের সমালোচনা। সম্প্রতি এই চিত্রনায়কের তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। শাকিব খান ও বুবলীর সংসারে গত মাসের ১১ তারিখ একমাত্র কন্যাসন্তানের জন্ম হয়। সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। গণমাধ্যমকে বুবলী জানিয়েছেন, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জন্ম হয়েছে। ব্যক্তিগত জীবনে দুই বার বিবাহবন্ধনে জড়িয়েছেন শাকিব খান। প্রথমবার ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলীকে বিয়ে করেন তিনি। এই দুই নায়িকার ঘরে আছে শাকিবের তিন সন্তান আব্রাহাম খান জয়, শেহজাদ খান বীর এবং শার্লিন খান। শাকিব খান প্রথম বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউড নায়িকা অপু বিশ্বাসকে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়ের। শাকিব-অপু দুজনেই সন্তান জন্মের বিষয়টি সেসময়ে গোপন রাখেন। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। পরের বছর ২০১৮ সালের ১২ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। এরপর আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তাদের প্রথম সন্তান বীর পৃথিবীর আলো দেখে তবে এবারও খবরটি গোপন রাখা হয়। পরে ২০২২ সালের ৩ অক্টোবর উভয়েই তাদের ফেসবুক পেজে বিয়ের তারিখটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সবশেষ গত ১১ মে এই দম্পতির ঘর আলো করে প্রথম কন্যাসন্তানের জন্ম হলো। অবশ্য অপুর সঙ্গে বিচ্ছেদ হলেও দুই ছেলের প্রতি বাবা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এই ঢালিউড অভিনেতা। জন্মদিনসহ ঈদ এবং নানা বিশেষ দিবসে দুই ছেলের সঙ্গেই শাকিবের সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। অবসর সময় সন্তানদের সঙ্গে কাটাতে পছন্দ করেন তিনি। দুই সন্তানকে নিয়ে বাবা হিসেবে ভালোবাসার কখনো কমতি থাকে না। সেগুলো ফুটে ওঠে সন্তানদের সঙ্গে কাটানো ছবি বা ভিডিও চিত্রে। বাংলাদেশের শীর্ষ নায়কের এমন পারিবারিক মুহূর্ত ভক্তদেরও আগ্রহের কেন্দ্রে থাকে। এমনকি এর আগে জানা গিয়েছিল, দুই ছেলেকেই পড়াশোনার জন্য রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে ভর্তি করেন বাবা শাকিব খান। অপুর পর বুবলীর সঙ্গে বিচ্ছেদ না হলেও তাদের সম্পর্কের টানাপোড়েনের কথা নানা সময়েই সংবাদের শিরোনামে এসেছে। এর মাঝেও সন্তানদের কারণে বরাবরই অপু-বুবলীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এই ঢাকাই তারকা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারীদের বিটরুট খাওয়া জরুরি, কারণ কী ডার্ক চকোলেট পিরিয়ডের ব্যথা দূর করে, কতটা সত্য বিশ্ববাজারে ৩ কারণে বেড়েছে স্বর্ণের দাম, ইতিহাস বলছে সামনে বড় পতন ঘটবে বিশ্বকাপের আগে তারকাকে হারানোর শঙ্কায় জার্মানি আজকের খেলা: ৬ জুন ২০২৬ ইউরোপের বুকে প্রথম জয় বাংলাদেশের ৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক খুলি না কেটে শব্দতরঙ্গেই জব্দ হবে পারকিনসন্স যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ৪ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন ৫ দিনের আবহাওয়ার বার্তায় যা জানাল অধিদপ্তর বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান নভেম্বরে আসিয়ান ডিজিটাল অর্থনীতি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা