নিউজ ডেক্স
আরও খবর
সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?
স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাব প্রথম আয়োজন করেছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬’। দুই দিনব্যাপী (২৭ ও ২৮ মার্চ) এ উৎসবে প্রদর্শিত হবে একটি প্রামাণ্যচিত্র এবং ছয়টি সিনেমা। আগামীকাল (২৭ মার্চ) বিকেলে উৎসবের উদ্বোধন হবে প্রামান্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। এরপর প্রদর্শিত হবে অপু বিশ্বাস অভিনীত ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। উদ্বোধনী দিন মোট তিনটি সিনেমা দেখানো হবে। আরও দুই সিনেমা হলো অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত ‘ডট’।
২৮ মার্চ উৎসবের সমাপনী দিনে দর্শকরা দেখতে পাবেন তিন সিনেমা। এগুলো হলো সবুজ খান পরিচালিত সিনেমা ‘বেহুলা দরদী’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের।
কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘মোবাইল ফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। বড় পর্দায়, খোলা আকাশের নিচে, একসঙ্গে বসে একটি গল্প দেখা, এ সহজ অথচ গভীর অভিজ্ঞতাই এখানে মূল আকর্ষণ।’
আয়োজকরা জানিয়েছেন, উৎসবটি বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কক্সবাজারের লাবণী বিচ পয়েন্ট উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় তিনটি সিনেমা প্রদর্শিত হবে। কক্সবাজার চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল এস। সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।