ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা – বর্ণমালা টেলিভিশন

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ১০:২১ 55 ভিউ
ঈদের আনন্দঘন সময় পার করে আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা। ঈদের তৃতীয় দিন থেকেই নদীপথে ঢাকায় ফেরার চাপ বাড়তে দেখা গেছে। সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চে করে ঢাকায় ফিরতে থাকেন যাত্রীরা। এবার ছুটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় ফেরা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন কর্মজীবী মানুষরা। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরে সন্তুষ্ট তারা। জীবিকার প্রয়োজনে আবার রাজধানীতে ফিরলেও কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রা শেষ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। কেউ কেউ ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এখন আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ঈদের আগের ভিড় এড়াতে অনেকেই ইচ্ছাকৃতভাবে পরে যাত্রা করছেন বলে জানিয়েছেন। নদীপথে যাত্রী চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা-মুখী ও গ্রামমুখী যাত্রীদের সমন্বয়ে সদরঘাট এলাকায় এখনো উৎসব-পরবর্তী ব্যস্ততা বিরাজ করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা