শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স – বর্ণমালা টেলিভিশন

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৬ | ৪:৩৬ 71 ভিউ
ঢালিউডের নায়ক শাকিব খান অভিনীত সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’। আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে দেশের কিং খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শীত হবে এ সিনেপ্লেক্সে। লোকসানের কারণে গত ১৮ সেপ্টেম্বর সিনেপ্লেক্সটি বন্ধ ঘোষণা করেন হলের মালিক আর এম ইউনুস রুবেল। এর পর থেকে হলটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল বলেন, ‘মাসের পর মাস লোকসান গুনতে গুনতে দেয়ালে পিঠ ঠেকে যায়। বাধ্য হয়ে গত বছরের সেপ্টেম্বরে অনির্দিষ্টকালের জন্য মধুবন সিনেপ্লেক্স বন্ধ ঘোষণা করতে হয়েছিল। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম।’ মধুবন সিনেপ্লেক্সকে টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। কারণ, এর প্রতিটি ইটের সঙ্গে জড়িয়ে আছে আমার বাবার হাতের ছোঁয়া, পরিবারের আবেগ ও অনুভূতি।’ নির্মাণের পাশাপাশি কলকাতা, বোম্বে ও হলিউডে নির্মিত ভালো বিদেশি ছায়াছবি আমদানির উদ্যোগ না নিলে কোটি কোটি টাকা লগ্নি করে নির্মিত সিনেপ্লেক্স টিকিয়ে রাখা সম্ভব হবে না। নতুন সরকার প্রেক্ষাগৃহ ব্যবসা টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেবেন বলে আশা করছি। আশা করি, নির্বাচিত নতুন সরকার বিদেশি সিনেমা আমদানির উদ্যোগ নিয়ে সিনেপ্লেক্স বাঁচাতে মালিকদের সহযোগিতা করবেন।’ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বগুড়া জেলাজুড়ে একসময় ৩৮টি সিনেমা হল ছিল। ভাঙা পড়েছে ৩১টি হল। শহরে দুটিসহ পুরো জেলায় এখন মোটে ৭টি সিনেমা হল টিকে আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?