নিউজ ডেক্স
আরও খবর
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে
হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি
২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি
হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন
শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না
লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায়
ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রা নির্বিঘ্ন করতে আজ পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (৭ মার্চ) বিক্রি হচ্ছে ১৭ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে টিকিট। সকালে পাওয়া যাচ্ছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।