ভোটকেন্দ্রে কারা মোবাইল নিয়ে যেতে পারবেন, কারা পারবেন না – বর্ণমালা টেলিভিশন

ভোটকেন্দ্রে কারা মোবাইল নিয়ে যেতে পারবেন, কারা পারবেন না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:১৪ 85 ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নতুন এক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এই নির্দেশনায় জানানো হয়েছে যে, ভোটার ও প্রার্থীসহ নির্ধারিত কিছু ব্যক্তি শর্তসাপেক্ষে কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষে ফোন ব্যবহার বা ছবি তোলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করার অনুমতি পাবেন ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টরা। তবে তারা কোনোভাবেই গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বা ব্যালট পেপারে সিল মারার কোনো ছবি বা ভিডিও করতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ শুধুমাত্র দাপ্তরিক প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে ইসির নির্ধারিত নীতিমালা অনুসরণ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে 'নির্বাচন সুরক্ষা ২০২৬' অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্যকেও ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাধারণ সদস্যরা দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না। ইসি সচিবালয় জানিয়েছে, এর আগে মোবাইল ব্যবহারের ওপর যে কড়াকড়ি ছিল, তা কিছুটা শিথিল করা হলেও গোপন কক্ষের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং তথ্য আদান-প্রদান সহজ করতেই এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা