বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪ – বর্ণমালা টেলিভিশন

বিমানের এমডি ও তাঁর স্ত্রীসহ গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৪৭ 83 ভিউ
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, বিমানের এমডির বাসায় ১১ বছর বয়সী এক মেয়ে গৃহকর্মী হিসেবে কাজ করতো। শিশুটিকে নির্যাতনের অভিযোগ এনে তাঁর বাবা মামলা করেছেন। সেই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, ভুক্তভোগী শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এখন সে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা দেন। কমিশনারের পক্ষে যুগ্ম–কমিশনার (অপরাধ) বিকেলে টাকা পৌঁছে দেন। গ্রেপ্তার চারজনের মধ্যে সাফিকুর ছাড়াও রয়েছেন তাঁর স্ত্রী বিথী, গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগম। আজ তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। এসময় জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা