আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না – বর্ণমালা টেলিভিশন

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৪১ 100 ভিউ
তামিল সিনেমার দাপুটে নায়ক থালাপতি বিজয় এখন কেবল বক্স অফিসের রাজা নন, বরং তামিল রাজনীতির এক উদীয়মান গেম চেঞ্জার। গেল বছর ভারতের ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে যে যুদ্ধের ডাক তিনি দিয়েছিলেন, এ বছর রোববারের মামল্লাপুরমের কৌশলগত বৈঠকে তা এক নতুন মাত্রা পেয়েছে। সিবিআইর জিজ্ঞাসাবাদ আর নিজের সিনেমা জানা নায়াগান-এর মুক্তিতে বাধার মুখে পড়ে পিছু হটা তো দূরে থাক, উল্টো আরও আক্রমণাত্মকভাবে সামনে এসেছেন এই সুপারস্টার। বিজয় তার কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এই লড়াই কেবল নির্বাচনের জন্য নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। তার ভাষায় যারা এই যুদ্ধে লড়াই করবে, তারাই তার কমান্ডো। বিজয় কেবল কেন্দ্রীয় সরকারকেই নয়, তামিলনাড়ুর স্থানীয় দুই প্রধান শক্তিকেও তুলোধোনা করেছেন। ডিএমকে তিনি আখ্যা দিয়েছেন অশুভ শক্তি হিসেবে এবং এআইএডিএমকে তকমা দিয়েছেন দুর্নীতিগ্রস্ত শক্তি। তাদের বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম- টিভিকেরই আছে। বিজয় আক্ষেপ করে বলেন, বর্তমানের রাজনীতিবিদরা সিএন অন্নাদুরাইয়ের আন্নার আদর্শ ভুলে গেছেন। আন্না হলেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় রাজনীতির অন্যতম আদর্শ নেতা। বিজয় বর্তমানে বহুমুখী চাপের সম্মুখীন। তবুও তিনি দমে যাওয়ার পাত্র নন। গেল বছর কারুরে তার সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় দিল্লিতে তাকে দু’দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। পাশাপাশি বিজয়ের আসন্ন সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তিতে বাধা দিয়েছে সেন্সর বোর্ড। তবে এই বাধা কাটাতে তিনি ইতোমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকেই মনে করছেন, তার রাজনৈতিক কণ্ঠস্বর রোধ করতেই এই আইনি জটিলতা তৈরি করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?