আমরা ইরান-পাকিস্তান নয়, গর্বের বাংলাদেশ বানাতে চাই: জামায়াত আমির – বর্ণমালা টেলিভিশন

আমরা ইরান-পাকিস্তান নয়, গর্বের বাংলাদেশ বানাতে চাই: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ | ৬:১৪ 88 ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম অন্তরের আবেগের বিষয়। আমরা বাংলাদেশকে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। অনেকে বলে কেমন হবে বাংলাদেশ। বলতে চাই, আমরা দেশকে ইরান, পাকিস্তান কিংবা আফগানিস্তান বানাতে চাই না। আমরা গর্বের বাংলাদেশ বানাতে চাই।’ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মিথ্যা আশ্বাস দিতে চাই না। আমরা বেকার ভাতা দিতে চাই না, বেকারের কারখানা বানাতে চাই না। বেকারত্ব ঘোঁচাতে চাই। তাই বেকার ভাতার পরিবর্তে মর্যাদাসম্পন্ন কাজ দিতে চাই। যোগ্যদের যোগ্যমতে কাজের ব্যবস্থা করে দিতে চাই।’ তিনি বলেন, ‘আমরা কথা দিলে কথা রাখি। চব্বিশের ৫ আগস্টের পর কথা দিয়েছিলাম, আমরা মামলা বাণিজ্য করব না। আমার হাজার হাজার মামলা করি নাই। আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলি নাই, তোমার নামটা ভুলে মামলায় ঢুকে গেছে, বের করতে হলে কিছু খাজনা দিতে হবে। আমরা কোনো নিরীহ ও নিরাপরাধ মানুষকে জেলের ভাত খাওয়াতে চাই না।’ জামায়াতের আমির বলেন, ‘রংপুরের মানুষ এত ভালো যে, নিজেদের দাবিটাও ভালোভাবে বলতে পারে না। তাই বলে আমরা সৎ ভাইয়ের আচরণ করতে পারি না। রংপুর তথা উত্তরাঞ্চল শষ্যভান্ডার। তাই এগ্রোভিত্তিক কলকারখানা তৈরি করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রের বিপ্লব ঘটানো হবে। উত্তরবঙ্গ হবে কৃষি বিপ্লবের রাজধানী। এজন্য কৃষি ভিত্তিক ভার্সিটি করা হবে, কলকারখানা করা হবে। বিদেশি বিনিয়োগ হবে। আমরা চাই না উত্তরবঙ্গ আর বঞ্চিত হোক।’ তিনি বলেন, ‘রংপুর অঞ্চলকে সমৃদ্ধ করতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আমরা ক্ষমতায় এসে প্রথমে ওখানেই কোদালের কোপ বসাতে চাই। তিস্তাকে সজিব করা হবে। তিস্তা সজিব হলে উত্তরাঞ্চলের মানুষ সজিব হবে। আমরা কথা রাখতে চাই। আমরা রাজনীতির জন্য কথা বলতে চাই না। উত্তরবঙ্গকে নতুন করে সাজানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সরকার পরিচালনায় দক্ষ, তা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি। আমাদের তিন ভাই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারা সততার সঙ্গে ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’ রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের আয়োজিত নির্বাচনী জনসভায় মহানগর জামায়াতের সভাপতি এটিএম আজম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন, জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও রংপুর-৩ আসনের প্রার্থী মাহবুবার রহমান বেলাল, রংপুর-১ আসনের জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগতুল্লাহ সিগবাসহ অন্যান্য নেতবৃন্দ। এসময় ১০ দলীয় নির্বাচনী জোটের রংপুরের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের সবার কাছে পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা ও শাপলাকলি প্রতীকে ভোট চান বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা