নিউজ ডেক্স
আরও খবর
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই
রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়
বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব
পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর
অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই
গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ
বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা
ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘর্ষ, পুলিশসহ টেঁটাবিদ্ধ ৬
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ব্যবসায়িক দ্বন্দ্বে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কংশপুরা গ্রামের খলিলুর রহমানের সঙ্গে পূর্ব রামকৃষ্ণদি গ্রামের মো. জহিরের হাউজিং ও মাটি কাটার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় টেঁটা, লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় সিরাজদীখান থানার এসআই হাফিজুর রহমানসহ অন্তত ৬ জন টেঁটাবিদ্ধ হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত খলিলুর রহমান জানান, মাটি কাটায় বাধা দেওয়ায় আজ সকালে জহির লোকবল নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর এবং স্বর্ণালংকার লুটপাট করেছেন। আমার কয়েকজন লোক টেঁটাবিদ্ধ হয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে আরেক অভিযুক্ত মো. জহির বলেন, আমার সঙ্গে খলিলের ঝামেলা হয়েছিল অনেক আগে। আজকের ঘটনাটা আমার সঙ্গে হয়নি। আজ খলিলের ঝগড়া হয়েছে দেওয়ানবাড়ির লোকের সঙ্গে। তবে এ বিষয়ে জানতে দেওয়ানবাড়ির কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
লতব্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শামসুদ্দীন খোকন বলেন, মূলত ড্রেজার মেশিন দিয়ে জমি ভরাট করা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝগড়া-বিবাদ হচ্ছে। শুক্রবার উভয়পক্ষে বেশ কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
সিরাজদীখান থানার ওসি এম এ হান্নান জানান, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।