নিউজ ডেক্স
আরও খবর
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্য ৭টা ২০ মিনিটে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনটির একাংশের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, রাজধানীর সেগুনবাগিচায় উদীচীর কার্যালয়ে ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে সাড়ে ৭টার দিকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।