লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল – বর্ণমালা টেলিভিশন

লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১২ 70 ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল চলছে। এসপির পর এবার অফিসার ইনচার্জদের (ওসি) চেয়ার বদলে গেছে। একযোগে ৫২৭ থানার ওসি পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে মহানগর এলাকায় ওসি রদবদল এখনও হয়নি। তাদের কোন প্রক্রিয়ায় পদায়ন করা হবে সেটি যাচাই–বাছাই করে দেখছেন নীতি নির্ধারকরা। সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ন, অনেকভাবে তথ্য নিয়ে আমরা যোগ্য কর্মকর্তাদের বাছাই করার চেষ্টা করেছি। পুলিশ ইন্টারনাল ওভারসাইটের (পিআইও) মাধ্যমেও তথ্য নেওয়া হয়েছে। এরপর লটারি করা হয়। তিনি বলেন, অনেক রাজনৈতিক নেতাদের অভিযোগ থাকে ওসি কারো না কারো পছন্দের লোক। লটারির মাধ্যমে জেলা বদলে যাওয়ায় এমন অভিযোগ থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন, পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এর আগে গত ২৪ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা