প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ ডিসেম্বর, ২০২৫
১০:২৪ অপরাহ্ণ
45 ভিউ

প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ | ১০:২৪ 45 ভিউ
প্রচণ্ড ঠান্ডা নিয়ে সতর্কতা জানিয়েছে আবহাওয়া অবজারভেশন টিম। আগামী ১০/১১ ডিসেম্বর পর্যন্ত দেশের বেশকিছু স্থানে রাতে প্রচণ্ড ঠান্ডা অনুভব হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর রাজশাহী এবং সিলেট ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানের তাপমাত্রার ১০°/১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। এ ছাড়া দেশের বাকি স্থানগুলোতেও তাপমাত্রা ১৩°-১৬° সেলসিয়াসের আশপাশে নেমে যেতে পারে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় এ তথ্য জানানো হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, রংপুর ও শ্রীমঙ্গলের আশেপাশের এলাকার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১০°-১১° সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন গড় তাপমাত্রা নামতে পারে ১৩°-১৬° সেলসিয়াসের মধ্যে। যদিও এই সময়ের মধ্যে তাপমাত্রা ১০°সেলসিয়াসের নিচে আসার সম্ভাবনা কম। তবে উত্তর পশ্চিমাঞ্চলের দুএক জায়গায় খুবই অল্প সময়ের জন্য ১০° সেলসিয়াসের নিচে নেমে মৃদু শৈত্যপ্রবাহের রূপ নিলেও নিতে পারে। এটা নির্ভর করবে ওই সময়ের আবহাওয়া পরিস্থিতির ওপরে। কিন্তু কিছুদিন পরেই দেশে সক্রিয় হতে পারে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। শিগগিরই এই ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন