শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা? – বর্ণমালা টেলিভিশন

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৫ | ৯:৫৩ 69 ভিউ
ঢাকাই সিনেপাড়ায় আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর রসায়ন নিয়ে নতুন করে গুঞ্জন ডানা মেলতে শুরু করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির রোমান্টিক ছবি ও পাল্টাপাল্টি ক্যাপশন নেটিজেনদের দ্বিধায় ফেলে দিয়েছে—এটা কি শুধুই সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো অনুচ্চারিত টান? সামাজিক মাধ্যমে রোমান্সের ঝড় মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। প্রকাশিত ছবিতে আবছা আলোয় শুভর বুকে মাথা রেখে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত ঐশী। তার পরনে ছিল শিউলী ফুল আঁকা শাড়ি। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাদের ক্যাপশন। আরিফিন শুভ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তোরে এত ভালোবাসি, আর বলব কতবার।’ ঠিক যেন সেই কথারই প্রতিউত্তরে ঐশী তার পোস্টে লিখেছেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’ ছন্দে বাঁধানো এই পাল্টাপাল্টি ক্যাপশন প্রেমের গুঞ্জনকে উসকে দিলেও, অভিজ্ঞরা একে দেখছেন আসন্ন সিনেমার প্রমোশন হিসেবেই। দীর্ঘ প্রতীক্ষার ‘নূর’ আসছে ওটিটিতে শুভ-ঐশীর এই রোমান্টিক আবহ মূলত তাদের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘নূর’-এর মুক্তির ইঙ্গিত। রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। অবশেষে জানা গেল, সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ প্লাস’-এ। উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ‘নূর’ জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। কবে মুক্তি? গত সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিশ্চিত হওয়া গেছে যে, সিনেমাটি মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই ট্রেলার প্রকাশ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর অথবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বায়োস্কোপ অ্যাপে মুক্তি পাবে শুভ-ঐশী জুটির এই থ্রিলার রোমান্টিক সিনেমাটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?