এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ নভেম্বর, ২০২৫
৮:৩৫ পূর্বাহ্ণ
62 ভিউ

এক মাসের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি এনসিপির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ | ৮:৩৫ 62 ভিউ
শেখ হাসিনার ফাঁসির রায় এক মাসের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সোমবার রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাব, হাসিনাকে ফিরিয়ে আনুন। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা চাই যাতে তিনি হাসিনাকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। হাসিনাকে এক মাসের মধ্যে দেশে এনে রায় কার্যকর চাই। তিনি আরও বলেন, শেখ হাসিনা, কামালসহ (আসাদুজ্জামান খান কামাল) বাকি আওয়ামী ফ্যাসিস্ট যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। নির্বাচনের পরও যাতে ট্রাইব্যুনালের কাজ বন্ধ না হয়, কাজ যেন চলমান থাকে। একই সঙ্গে দল হিসাবেও আওয়ামী লীগের বিচারের দাবি জানান নাহিদ। সাবেক আইজিপির সাজা নিয়ে তিনি বলেন, চৌধুরী মামুনের সাজায় সন্তুষ্ট নই, রাজসাক্ষী হলেও তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল। এ বিষয়টি আপিল বিভাগে যাওয়া উচিত পুনর্বিচারের জন্য। অন্যদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শুধু মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে হাসিনার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই-অতি দ্রুত রায় কার্যকর করতে হবে। তিনি বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানাই-খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। এ রায় কার্যকর করার মধ্য দিয়ে বিশ্বে নজির তৈরি হবে। দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, খুনি হাসিনাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত দেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা লেখেন তিনি। এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এ রায়কে সাধুবাদ জানাই। এখন জরুরি হলো, দ্রুত এ রায় কার্যকর করা। এটি ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। রাজধানীতে গণমিছিল: এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর এবং দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছে এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা আমাদের ভাইদের গুলি করেছে, তাদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া জনগণের প্রতি অবিচার। ভারত সরকারকে বলছি, শেখ হাসিনাকে যেভাবে হোক নিয়ে গেছেন, এবার ফিরিয়ে দিন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য