লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ নভেম্বর, ২০২৫
৬:৫৯ পূর্বাহ্ণ
88 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিসহ নৌকাডুবি, মৃত্যু ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ৬:৫৯ 88 ভিউ
উত্তর আফ্রিকার একটি দেশ উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। একই উপকূলে পৃথক আরেকটি নৌকাডুবিতে অর্ধশতাধিক সুদানি যাত্রী বিপদের মুখে পড়লেও সেখান থেকে হতাহতের খবর পাওয়া যায়নি। আল-খোমস উপকূলে দুটি নৌকা দুর্ঘটনা উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে নৌকাডুবির এই দুটি ঘটনা ঘটে। প্রায় ১০০ জন যাত্রী বহনকারী দুটি অভিবাসী নৌকা উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। তাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আল-খোমস উপকূলের কাছে নৌকাগুলো ডুবে যায়। প্রথম নৌকাটিতে থাকা ২৬ বাংলাদেশির মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৯ অভিবাসী থাকা দ্বিতীয় নৌকা দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ৬৯ জন যাত্রী। এর মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক, যার মধ্যে আটজন শিশু। এ নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে যাত্রীরা তীব্র ঝুঁকির মধ্যে ছিলেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে এবং মৃতদেহগুলো তীরে এনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। লিবিয়া হলো অভিবাসীদের ঝুঁকিপূর্ণ রুট দীর্ঘদিন ধরে ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অবৈধ অভিবাসীদের অন্যতম প্রচলিত রুট হলো লিবিয়া। ২০১১ সালে নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। বর্তমানে লিবিয়ায় সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফির সময় আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ লিবিয়ায় কাজের সুযোগ পেলেও তার পতনের পর থেকে দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের দখলদারিত্ব ও সংঘাতে অস্থিতিশীল হয়ে পড়ে। নির্যাতন ও চাঁদাবাজিতে জর্জরিত অভিবাসীরা বিভিন্ন অধিকার সংগঠন ও জাতিসংঘের সংস্থারা জানায়, লিবিয়ায় অভিবাসী ও শরণার্থীরা প্রায়ই নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়। মানবিক পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে। ইইউ–সহায়তা ও বিতর্ক অবৈধ অভিবাসন ঠেকাতে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। তবে এই কোস্টগার্ডের সঙ্গে মিলিশিয়া গোষ্ঠীর সম্পর্ক এবং অভিবাসীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠে আসছে। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইউরোপীয় দেশগুলো সরকারি উদ্ধার অভিযান কমিয়ে দেওয়ায় সমুদ্রপথ আরও বিপজ্জনক হয়ে উঠেছে। পাশাপাশি, ভূমধ্যসাগরে উদ্ধার কাজে নিয়োজিত দাতব্য সংস্থাগুলোও বিভিন্ন দেশের বাধা ও দমনমূলক পদক্ষেপের মুখে পড়ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার