সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ – বর্ণমালা টেলিভিশন

সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান চায় ১৩ দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ November, ২০২৫ | ৬:২৫ 119 ভিউ
সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তি বন্ধ বিষয়ে ১১তম আন্তর্জাতিক দিবসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক একটি বিবৃতি দিয়েছে। রবিবার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে গণমাধ্যম খাত সংস্কারে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নকে স্বাগত জানানো হয়। এতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তির অবসান এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সব এক্টরকে জবাবদিহিতা সমুন্নত রাখতে এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে উৎসাহিত করছি। দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য। তবে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতিতে সই করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কসোভো, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র এই কোয়ালিশনের সদস্য হলেও বিবৃতিতে তাদের সই নেই। যৌথ বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বিরুদ্ধে করা অপরাধের দায়মুক্তি বন্ধের আন্তর্জাতিক দিবসের বিশ্বব্যাপী ১১তম বার্ষিকীতে বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদের তাদের পেশার দ্বারা দাবি করা সুরক্ষা এবং মৌলিক সুরক্ষার সঙ্গে সুরক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করে। এতে আরও বলা হয়, আমরা মিডিয়া ল্যান্ডস্কেপের মধ্যে লিঙ্গ সমতার অগ্রগতি অব্যাহত রাখার প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ আকর্ষণ করছি এবং বৈষম্য ও সহিংসতা চিরস্থায়ী করে এমন বাধাগুলো ভেঙে ফেলার প্রয়োজনীয়তার দিকে মনোযোগ আকর্ষণ করছি এবং নারী সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অসামঞ্জস্যপূর্ণ ভাবে লক্ষ্য করে অনলাইন সহিংসতার ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী