শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত – বর্ণমালা টেলিভিশন

শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৫:৩৮ 123 ভিউ
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫)। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং শিক্ষার প্রসারে তার অসামান্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক মনোনয়ন লাভ করেছেন। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অধিকার সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বজুড়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা অনুপ্রাণিত শিশুদের এই পুরস্কারের জন্য মনোনীত করে। সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান সুদীপ্ত। তিনি ২০২৫ সালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। গত তিন বছর ধরে সুদীপ্ত উপকূলীয় অঞ্চলে শিশু অধিকারবিষয়ক নানা কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষাবঞ্চনার মতো গুরুতর সমস্যার বিরুদ্ধে গ্রামীণ এলাকাগুলোতে এবং অনলাইন প্ল্যাটফর্মে জোরালো সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তার সক্রিয় উদ্যোগে ইতোমধ্যে একাধিক বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে এবং বহু পরিবার তাদের সন্তানের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে। মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। শিশুদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। ভবিষ্যতে আরো বড় পরিসরে শিশুদের জন্য কাজ করতে চাই।” তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো মানুষের কাছে শিশু অধিকারের বার্তা পৌঁছে দিয়েছেন। একইসাথে, মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক সভার মাধ্যমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং শিক্ষায় আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ করে চলেছেন এই তরুণ সমাজকর্মী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব!