মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট – বর্ণমালা টেলিভিশন

মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:০২ 68 ভিউ
ফরিদপুর-৪ আসনের থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া ১২ কিলোমিটার ও ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিলোমিটার এবং ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে অন্তত দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এই দুই মহাসড়ক মিলিয়ে অন্তত ২৩ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহন। স্থানীয় বাসিন্দা আহম্মাদ মাতুব্বর বলেন, এই আলগি ইউনিয়নকে নগরকান্দার মধ্যে ঠেলে দিয়ে নির্বাচন কমিশন আমাদের হাজার হাজার জনগণকে বিপর্যস্ত করে দিয়েছে। জীবন যাবে, রক্ত যাবে তবুও ভাঙ্গা ছেড়ে যেতে পারব না। আমাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জীবন বাজি রেখেই রাস্তায় নেমেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, দুই ইউনিয়নবাসীর স্মারকলিপি নিয়ে আমরা তিন দিন আগেই নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। তবে সড়ক অবরোধ করে আন্দোলন করা ঠিক হবে না। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, দুই ইউনিয়নবাসী দুটি স্থানে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করছি। যেন তারা দূরপাল্লার যানবাহন ছেড়ে দেন। তারা এখনো তাতে রাজি হচ্ছে না। এদিকে হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, এরই মধ্যে দুই ইউনিয়নবাসী ফরিদপুর-বরিশাল, ঢাকা-খুলনা মহাসড়কের চারটি স্থানে সড়ক বন্ধ করে দিয়েছে। হাজার হাজার যাত্রীরা দুর্ভোগের পড়েছে। তবে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা