রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব – বর্ণমালা টেলিভিশন

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০২ 82 ভিউ
জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পর বক্স অফিসে ঝড় ওঠে, তবে সব হিসাব-নিকাশ বদলে দেয় রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’। ১৪ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকের দৃষ্টিতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকরা আগের মতোই ভালোবাসা দিয়েছেন। মুক্তির মাত্র ১৪ দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১ কোটি রুপি, চলতি বছরের তৃতীয় ভারতীয় ছবি হিসেবে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ভারতে নেট আয় দাঁড়িয়েছে ২৬৮.৭৫ কোটি রুপি। ১৪তম দিনে ভারতীয় সংগ্রহ মাত্র সাড়ে চার কোটি হলেও শিগগিরই ৩০০ কোটির মাইলফলক ছুঁতে চলেছে। আন্তর্জাতিক বাজারে ‘কুলি’ শুরু থেকেই সফল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহান্তে রেকর্ড ভাঙা আয় করেছে। মোট আন্তর্জাতিক আয় প্রায় ১৮২ কোটি রুপি (২১ মিলিয়ন ডলার)। গত সপ্তাহে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান: পার্ট ১’-এর ৪৮৮ কোটি রুপির আয় অতিক্রম করেছে ‘কুলি’। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির শীর্ষ ২৫-এ অবস্থান করছে। দক্ষিণী সিনেমার ইতিহাসে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। ছবিটির লক্ষ্য শীঘ্রই ‘সাইয়ারা’ (৫৬৮ কোটি), ‘পদ্মাবত’ (৫৮৫ কোটি) ও ‘সঞ্জু’ (৫৮৮ কোটি) ছাড়িয়ে শীর্ষ ২০-এ প্রবেশ করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?