নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৫
৭:৫৪ অপরাহ্ণ
128 ভিউ

নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:৫৪ 128 ভিউ
১৫ বছর আগে নওগাঁর মান্দা উপজেলায় এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় দুজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া আসামিদের ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদি হাসান তালুকদার এ আদেশ দেন। দণ্ডিতরা হলেন- মান্দা উপজেলার চকদেবী রামপুর গ্রামের রবিউল ইসলাম (২৮) ও বালুবাজার গ্রামের মোরশেদ হোসেন। মামলায় অভিযুক্ত অন্য আসামি সুলতানা পারভীনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়। মামলার বিবরণী সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে রবিউলের প্রেমের সম্পর্ক ছিলো। ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে রবিউল ওই কিশোরীকে উপজেলার বালুবাজার গ্রামে মোরশেদ হোসেনের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় রবিউল তার মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেন। ভুক্তভোগী কিশোরী পরবর্তীতে রবিউলকে বিয়ের প্রস্তাব দিলেও তাতে তিনি রাজি হননি। পরে রবিউল বিয়ে না করায় ওই কিশোরীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়। কিশোরীর বিয়ে হওয়ার পর রবিউল তার স্বামীকে ধর্ষণের ছবি ও ভিডিও পাঠান। এ কারণে ওই কিশোরীর স্বামী তাকে তালাক দেন। ধর্ষণের শিকার কিশোরীকে পুনরায় বিয়ে দিলে দ্বিতীয় স্বামীকেও রবিউল ধর্ষণের ছবি ও ভিডিও পাঠান। এ ঘটনার পর ওই কিশোরীর দ্বিতীয় স্বামী তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেন। পরবর্তীতে ২০১২ সালে ওই কিশোরী নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দায়ের করেন। এতে রবিউল, মোরশেদ ও সুলতানা পারভীনকে আসামি করেন। আদালত ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় দণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ কৌঁসুলি রেজাউল ইসলাম এবং আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী হারুন-অর-রশীদ ও আতিয়ার রহমান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি