৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান – বর্ণমালা টেলিভিশন

৪৫০ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এলো বিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৭:০৭ 118 ভিউ
প্রায় সাড়ে চারশো যাত্রী নিয়ে ঢাকা-দাম্মাম রুটে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় বিজি-৩৪৯ ফ্লাইটটি। এক ঘণ্টার মতো আকাশে ওড়ার পর ফ্লাইটটি বিকেল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে। এ উড়োজাহাজের ধারণক্ষমতা ৪৫০। ফ্লাইটে যাত্রী সংখ্যাও ছিল প্রায় পূর্ণ। উড্ডয়নের কিছু সময় পর পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করলে নিরাপত্তার জন্য বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিমান জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান সাংবাদিকদের জানান, উড়োজাহাজটির কেবিন প্রেসারের একটি বিপদ সংকেত পান বৈমানিক। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে বৈমানিক উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন। তিনি জানান, যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে এরই মাঝে দাম্মামের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আর ফেরত আসা উড়োজাহাজটিও বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ পরীক্ষা করছে। সবকিছু ঠিক থাকায় উড়োজাহাজটি দিয়ে রাতে অন্য ফ্লাইট পরিচালনা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য