টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ জুলাই, ২০২৫
৯:৪৯ পূর্বাহ্ণ
142 ভিউ

টেক্সাসে বন্যায় মৃত বেড়ে ৭৮, নিখোঁজ ৪১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ৯:৪৯ 142 ভিউ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবশেষ ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। খবর বিবিসির। শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যার কাউন্টি। সেখানে ২৮ শিশুসহ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গার্লস ক্যাম্প এর ১০ জন কিশোরী ও একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বলেন, ‘একজনও নিখোঁজ থাকলে আমরা থামবো না। সবাইকে খুঁজে বের করতে যা প্রয়োজন, তা করা হবে।’ স্থানীয় সময় শনিবার তিনি ব্যক্তিগতভাবে দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘ছোট ছোট শিশুদের ওপর দিয়ে যা গেছে, তা সত্যিই ভয়াবহ।’ বন্যায় মৃতদের মধ্যে এখনো ক্যার কাউন্টিতে শনাক্ত না হওয়া ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশু রয়েছেন। এদিকে, উদ্ধারকর্মীরা এখনো কাদামাটি ও ধ্বংসাবশেষের মাঝে খুঁজে চলেছেন নিখোঁজদের। তবে তাদের কাজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিরুপ আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঝড়ের আশঙ্কা রয়েছে। সাবেক নেভি সিল ও উদ্ধারকারী দল ‘৩০০ জাস্টিস’র স্বেচ্ছাসেবক গ্রেগ ফ্রোলিক জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বিবিসিকে বলেন, ক্যাম্প মিস্টিক যেখানে একসময় অবস্থিত ছিল সেখান থেকে আট মাইল দূরে নদীতে ভুক্তভোগীদের খুঁজে পাওয়ার কথা তিনি শুনেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন রেকর্ড ছুঁতে চলেছে এলএনজি আমদানি ব্যয়: দেড় লাখ কোটি টাকার ঋণের ফাঁদে পড়ার ঝুঁকিতে দেশ মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২ কিশোর নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া