অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:১৭ 190 ভিউ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরাইল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তবে একই বিবৃতিতে বলা হয়, গত রাতে হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরাইলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি। অন্যদিকে, শুক্রবার হামাস জানায় যে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক’ সাড়া দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা বন্ধে আশার আলো দেখাচ্ছে। এখন সকলের দৃষ্টি কাতারে অনুষ্ঠেয় এই আলোচনার দিকে, যা হয়তো এই দীর্ঘ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে। প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলি অভিযানের নামে গণহত্যায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন