আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই – বর্ণমালা টেলিভিশন

আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ July, ২০২৫ | ১০:২৭ 156 ভিউ
আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ও পুরস্কৃত কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ১১ জুলাই থেকে টানা সাতদিন ছবিটি ঢাকায় সিনেমা হলে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন। ২০১৪ সালে সানড্যান্স ফিল্ম ফান্ড থেকে অনুদানপ্রাপ্ত এই ছবিটি ২০২১ সালে নেদারল্যান্ডসের ইডফা উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর কান, লোকার্নো, ক্যামডেন, নিউইয়র্কের মমি, জুরিখ, সিডনি ও নন্তের থ্রি কন্টিনেন্টস-সহ নানা আন্তর্জাতিক উৎসবে অংশ নেয় এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করে। তবুও দেশের সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। পরিচালক কামার বলছেন, ‘বিগত রেজিমের রাজনৈতিক ভাষ্য সহ্য হয়নি, তাই আটকে দেওয়া হয় অন্যদিন…কে।’ সম্প্রতি এক বিবৃতিতে পরিচালক কামার বলেন, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করা। ২৪'র জুলাইয়ের আগে ছবিটি দেখানো নিষিদ্ধ ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবি বানাবো না। কিন্তু এবার জুলাই এসে ওলটপালট করে দিল। তাই এই ছবিটি উৎসর্গ করছি এই জুলাইকে।’ প্রযোজক সারা আফরীন জানান, দেশে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ‘অন্যদিন…’ প্রশংসিত হয়েছে ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ বলে। উল্লেখ্য, ‘অন্যদিন…’ ছবিটি কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’র দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘শুনতে কি পাও!’ ছবি দিয়ে তিনি প্যারিস, মুম্বাইসহ নানা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন এবং পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?