জোটার জার্সি অমর করে রাখবে লিভারপুল – বর্ণমালা টেলিভিশন

জোটার জার্সি অমর করে রাখবে লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:২২ 138 ভিউ
স্পেনে গত পরশু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোটা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার অকাল মৃত্যুতে শোকের সাগরে ভাসছে ফুটবল বিশ্ব। লিভারপুলের মাঠ অ্যানিফল্ডের বাইরে অশ্রুসিক্ত সমর্থকরা ফুল হাতে জোটাকে স্মরণ ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবিও তুলেছেন। এ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে বড় অবদান ছিল মাত্র ২৮ বছর বয়সে অন্যলোকে পাড়ি জমানো পর্তুগিজ তারকার। ২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়া জোটা খেলতেন ২০ নম্বর জার্সি পরে। লিভারপুল সমর্থকদের জন্য ২০ সংখ্যাটি তাই শোকের প্রতীকে পরিণত হয়েছে। তাদের দাবি, ক্লাবের উচিত জোটার সম্মানে ২০ নম্বর জার্সি চিরকালের জন্য তুলে রাখা। লিভারপুলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের সম্মানে নির্দিষ্ট নম্বরের কোনো জার্সি অবসরে পাঠানোর নজির নেই। তবে সমর্থকদের আবেগের তীব্রতা বুঝতে পেরে এবার সেই ধারায় ছেদ টানার আভাস দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। জোটার ২০ নম্বর জার্সি অমর করে রাখার ঘোষণা দিয়েছে তারা। এক বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে তার অবদানের জন্য ২০ নম্বর জার্সিটি যথাযথভাবেই অমর হয়ে থাকবে।’ ক্লাবের এই বিবৃতিকে জোটার জার্সি অবসরে পাঠানোর ঘোষণা হিসাবেই দেখছেন সমর্থকরা। এদিকে জোটার স্মরণে বৃহস্পতিবার রাতে নারী ইউরোয় পর্তুগাল-স্পেন ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। পর্তুগালকে ৫-০ গোলে ইউরো অভিযান শুরু করা স্পেন দল ম্যাচ শেষেও সম্মান জানায় জোতাকে। পর্তুগালের গোন্দোমার শহরের একটি গির্জায় শনিবার টাতা ও আন্দ্রের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?