ইরানে হাঁটু গেড়ে করজোড়ে নেতানিয়াহু – বর্ণমালা টেলিভিশন

ইরানে হাঁটু গেড়ে করজোড়ে নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:১৩ 108 ভিউ
ইরানের শিরাজের ব্যস্ত রাস্তায় এক বিশাল বিলবোর্ড। যেখানে লেখা : ‘যুগে যুগে সাহসীর গর্ব, নত করেছে অহংকারীদের মাথা।’ ঘোড়ায় বসা প্রাচীন পারস্যের বীর সম্রাট ‘শাপুর প্রথম’। তার চোখে বিজয়ের তৃপ্ত আÍবিশ্বাস। ঠিক তার সামনেই হাঁটু গেড়ে নতজানু হয়ে আছেন আধুনিক সময়ের বিতর্কিত নেতা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবারই শুধু নয়, ইরানিদের কাছে ‘নেতানিয়াহুর অসহায় আত্মসমর্পণ’ ইসরাইলের অন্তত কালের পরাজয়! ঘোড়ার মাথার কাছে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। ছবিটি প্রতীকী হলেও ইরানের বিজয়গাথার এ দৃশ্য নতুন নয়। বরং হাজার বছর আগের প্রাচীন ইতিহাসেরই পুনরাবৃত্তি। ইসরাইল নামের কোনো ভ্রুণ-অস্তিত্বও ছিল না তখন পৃথিবীর গর্ভে। তৃতীয় শতাব্দীতে পারস্য সম্রাট ‘শাপুর প্রথম’ রোমান সম্রাট ভ্যালেরিয়ানকে যুদ্ধে হারিয়ে বন্দি করেন। রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক আত্মসমর্পণের সেই দৃশ্য তখনই খোদাই করে রাখা হয় ইরানের ফার্স প্রদেশের প্রায় ১২ কিমি. উত্তর-পশ্চিমের প্রত্নতাত্ত্বিক স্থান ‘নকশ-ই রোস্তম’র পাথরে। বিজয়ের সেই স্মৃতিকে চিরস্থায়ী করতে সম্রাট শাপুর প্রথম নির্দেশেই তখন এটি খোদাই করা হয়। যেখানে দেখা যায়, সম্রাট শাপুর তার ঘোড়ায় বসে আছেন আর সামনে নতজানু হয়ে ভ্যালেরিয়ান আত্মসমর্পণ করছেন। আজ, সেই গৌরবই আবার নতুন রূপে ফিরে এসেছে ফার্সের রাজধানী শিরাজের ব্যস্ত সড়কে। টানা ১২ দিনের (১৩ জুন-২৪ জুন) যুদ্ধজয়ের পর ইরানের অস্থিমজ্জায় মিশে থাকা পুরাতন সেই অতীতকেই যেন ইসরাইলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফার্সবাসী। পারস্য সাম্রাজ্যের স্বর্ণালি সেই ইতহাস আরও একবার স্মরণ করিয়ে দিল ইসরাইলের মুনিব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। ইতিহাস ও গৌরবের সম্মিলনে তৈরি এই পোস্টার যেন নেতানিয়াহুর অবনমন ও ইরানের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। ২৫৯-২৬০ খ্রিষ্টাব্দে এডেসার যুদ্ধে সম্রাট শাপুর প্রথম রোমান বাহিনীকে ভয়ংকরভাবে পরাজিত করেন। যুদ্ধে ভ্যালেরিয়ান আত্মসমর্পণ করেন এবং শাপুর প্রথমের হাতে বন্দি হন। রোমান ইতিহাসে প্রথমবার কোনো সম্রাট শত্রুপক্ষের কাছে জীবিত অবস্থায় বন্দি হন। বিভিন্ন প্রাচীন পারস্য সূত্র অনুযায়ী, ভ্যালেরিয়ানকে দাসের মতো ব্যবহার করতেন শাপুর। নিজের ঘোড়ায় উঠার জন্য ভ্যালেরিয়ানের পিঠকে পদতল হিসাবে ব্যবহার করতেন বলেও প্রচলিত আছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন