দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের – বর্ণমালা টেলিভিশন

দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের দাবি প্রত্যাখ্যান ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪৮ 127 ভিউ
দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের হস্তক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়েছেন, দালাই লামার উত্তরসূরি কে হবেন, সে সিদ্ধান্ত একমাত্র তারই। বৃহস্পতিবার (৩ জুলাই) ধর্মশালায় এক অনুষ্ঠানে রিজিজু বলেন, দালাই লামার অবস্থান শুধু তিব্বত নয়, বিশ্বব্যাপী তার অনুসারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তরসূরি নির্বাচনের অধিকার একমাত্র তারই। তিনি আরও জানান, এটি সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে এর সম্পর্ক নেই।খবর ইন্ডিয়া টুডের। দালাই লামার ৯০তম জন্মদিন উপলক্ষে ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করছেন কিরেন রিজিজু ও জনতা দল (ইউ)-এর নেতা লাল্লন সিং। সম্প্রতি দালাই লামার দপ্তর জানায়, ২০১১ সালের ২৪ সেপ্টেম্বর দেওয়া ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে দালাই লামা নির্বাচন করবে ‘গাদেন ফোডরাং ট্রাস্ট’। প্রতিষ্ঠানটির সদস্যরাই এ সিদ্ধান্ত নেবেন। এদিকে চীন জানিয়েছে, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে তাদের অনুমোদন লাগবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণ চীনের আইন ও ঐতিহ্য অনুযায়ী হতে হবে। তবে ভারতের বক্তব্য স্পষ্ট—চীনের এই দাবি গ্রহণযোগ্য নয়। দালাই লামার উত্তরসূরি নির্ধারণ করবেন তিনিই, অন্য কেউ নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন