গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু – বর্ণমালা টেলিভিশন

গাজায় মৃত্যুর মুখে হাজার হাজার শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫০ 185 ভিউ
ইসরাইলি আগ্রাসন ছাড়াও গাজার মাটিতে জন্ম নিয়েছে আরেক নৃসংশতা- ‘ক্ষুধার লড়াই’। যার কবলে পড়ে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে শিশুরা। ইসরাইলের দীর্ঘ মেয়াদি অবরোধে খাবার নেই, শিশুদের খাওয়ানো একটিও দুধের টিন নেই, ওষুধ কিংবা শুশ্রূষার আশ্বাসও নেই সেখানে। যুদ্ধের বোমা বা গুলির আঘাতে নয়, শিশুরা মরছে নিঃশব্দে- ক্ষুধা, অপুষ্টি আর দুধের অভাবে। প্রতিদিন বেড়েই চলেছে শিশু মৃত্যুর সংখ্যা। গাজায় ইতিমধ্যেই ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি একই থাকলে আরও হাজার হাজার শিশু মারা যেতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আলজাজিরা। গত কয়েক মাস ধরে গাজায় খাদ্য, পানি, শিশুখাদ্য, বিশেষ করে গুঁড়ো দুধের টিন এবং অন্যান্য জরুরি পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রবেশে বাধা দিয়ে আসছে ইসরাইল। ফলে দুগ্ধদানে অক্ষম মায়েরা শিশুদের বাঁচিয়ে রাখার জন্য ন্যূনতম খাবারটুকুও দিতে পারছেন না তাদের সন্তানদের। গাজার আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান আল জাজিরাকে বলেছেন, ‘গাজায় এখন শিশুদের জন্য দুধের একটি টিনও নেই।’ খাদ্যের অভাবে কমপক্ষে ৬০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে বলেও জানিয়েছেন তিনি। চিকিৎসকারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তীব্র অপুষ্টির ঘটনা ভয়াবহ হারে বেড়েছে। খাদ্যের মারাত্মক সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার সবচেয়ে দুর্বল ও ছোট্ট শিশুরা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী কমপক্ষে ৫,০০০ শিশুকে তীব্র অপুষ্টিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অন্তত ৬৬ শিশু মারা গেছে। ইসরাইলের ভয়াবহ হামলায় হাসপাতালগুলোতেও চিকিৎসা সেবাও ভেঙে পড়েছে। ব্রিটেন থেকে আসা স্বেচ্ছাসেবক নার্স হ্যানা গ্রেস প্যান আল জাজিরাকে জানিয়েছেন, ‘হাসপাতালগুলো পুরোপুরি অচল হয়ে গেছে। অনেক শিশু ও রোগী বিস্ফোরণে পুড়ে যাওয়া বা অঙ্গহানির মতো চরম যন্ত্রণাদায়ক আঘাত নিয়ে কাতরাচ্ছে, কিন্তু তাদের ব্যথা নিবারণের জন্য একফোঁটা ওষুধও নেই।’ সোমবার গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় ইসরাইলকে অবিলম্বে সব প্রবেশপথ খুলে দিয়ে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, ত্রাণ কার্যক্রম পরিচালনায় চরম সীমাবদ্ধতার কারণে গাজার প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন ‘বিপর্যয়কর মাত্রার ক্ষুধায় ভুগছেন। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা ছাড়া আর কোনো পথ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্র্রতি এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, ‘ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করাই এখন একমাত্র উপায়।’ এদিকে মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্বরতার অবসান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে ট্রাম্পও জানিয়েছেন, আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে। এদিকে আন্তর্জাতিক সমালোচনার তোয়াক্কা না করে গাজায় অবিরত হামলা চালাচ্ছে বর্বর ইসরাইলি সেনারা। মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪০ হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১১৬ জন নিহত এবং ৪৬৩ জন আহত হয়েছেন। এছাড়া শুধু মঙ্গলবার সকাল থেকেই ৬০ জন নিহত হয়েছেন। মার্চের শেষের দিকে ইসরাইল সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাহায্য কেন্দ্রগুলোতে ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৬,৬৪৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১,৩৪,১০৫ জনের বেশি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন