ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে মৃত্যুদণ্ডের বিধান – বর্ণমালা টেলিভিশন

ইরানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে মৃত্যুদণ্ডের বিধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৪৯ 127 ভিউ
মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকসহ যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারে ইরানের পার্লামেন্ট কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে । নতুন আইনের এসব প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা, কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গত সোমবার ২৩ জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং রোববার ২৯ জুন তা জনসমক্ষে প্রকাশ করা হয়। এই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সামরিক সহযোগিতা করলে তা হবে ‘পৃথিবীর সঙ্গে দুর্নীতির’ শামিল, যার শাস্তি মৃত্যুদণ্ড। মূলত ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানে বিদেশি প্রভাব, গুপ্তচর নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ইরানি সংবাদমাধ্যম জানায়, ইসরাইলে সঙ্গে যুদ্ধ চলাকালীন হাজার হাজার স্টারলিংক ডিভাইস গোপনে ইরানে পাচার করা হয়েছিল, যাতে ইন্টারনেট বন্ধ থাকাকালীন সময় জনগণ বিকল্প পথে ইন্টারনেট ব্যবহার করতে পারে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আনুমানিক ২০ থেকে ৪০ হাজার স্টারলিংক ডিভাইস এখনও সক্রিয় রয়েছে দেশটিতে। এ অবস্থায় ইরান সরকার মনে করছে, স্টারলিংকের মতো নিয়ন্ত্রণহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরাইলি গোয়েন্দারা তেহরানে তাদের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত। আইন অনুসারে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট যোগাযোগ সরঞ্জাম আমদানি করলে ছয় থেকে ১০ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। নতুন পাশ হওয়া আইনে আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে ড্রোন তৈরি, স্থানান্তর বা আমদানিতে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তার শাস্তিও হবে মৃত্যুদণ্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন