গাজাযুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত – বর্ণমালা টেলিভিশন

গাজাযুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ July, ২০২৫ | ৬:৪৮ 149 ভিউ
গাজা উপত্যকাজুড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা উপত্যকাজুড়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে ৮৮০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনাদের মধ্যে ৩২৯ জন ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে ৪৩৬ জন হামাসনিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্তে অভিযানের সময় নিহত হন। এদিকে, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ৫৮ জন নিহত সদস্যের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল পুলিশ। নিহতদের মধ্যে অনেকেই অফিসার পদমর্যাদার বলে জানা গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৮০ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। একইসঙ্গে পশ্চিম তীর এবং ইসরায়েলে সংঘর্ষে নিহত হয়েছে ১৭ জন ইসরায়েলি সেনা। ইরাক থেকে ড্রোন হামলায় দুইজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের তথ্যও নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আইডিএফের প্রকাশিত তালিকায়, পশ্চিম তীরে গুলিতে একজন, লেবানন সীমান্তে গোলাবারুদের ত্রুটির কারণে একজন, উত্তর ইসরায়েলে ট্যাঙ্ক দুর্ঘটনায় দুইজন নিহতসহ যুদ্ধের সময় সরাসরি সম্পর্কিত নয় এমন বেশ কয়েকটি মারাত্মক ঘটনা নিহতের তথ্যও রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল সংঘাতে প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহতদের খবর পাওয়া গেছে। অন্যদিকে, উপত্যকাজুড়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু। সূত্র: টাইমস অব ইসরায়েল, আনাদোলু

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?