নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চার জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৫৭ জনকে পুশইন
দেশের তিন জেলার সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকসহ ৫৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে ও শনিবার তারা পুশইনের শিকার হন। পুশইনের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। তাদের মধ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ২৩ জন, মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা, পঞ্চগড় সদর উপজেলার মিরগড় ও তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগজ সীমান্ত দিয়ে ১৬ এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে একই পরিবারের ৬ জনকে পুশইন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
ঠাকুরগাঁও : বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের শিকার ২৩ জনের মধ্যে ৫ জন পুরুষ, ১২ নারী ও ৬ জন শিশু রয়েছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, তারা বাংলাদেশের নাগরিক কি না, তা যাচাই-বাছাইয়ের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, সাম্প্রতিক সময়ে পুশইনের প্রবণতা বেড়েছে। জনগণকে সম্পৃক্ত করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
বড়লেখা (মৌলভীবাজার) : পুশইনের পর ১২ রোহিঙ্গাকে বিজিবির টহল দল আটক করে শনিবার দুপুরে থানায় সোপর্দ করে। তারা সবাই কক্সবাজারের উখিয়া থানার বালুখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে আটকরা সবাই রোহিঙ্গা মুসলমান। পরবর্তী কার্যকর ব্যবস্থা নিতে শনিবার দুপুরে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, তাদের সংশ্লিষ্ট শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।
পঞ্চগড় : পুশইনের শিকার ১৬ জনের মধ্যে ৪ ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে। বাংলাদেশিদের মধ্যে ৬ নারী, ২ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন। তাদের স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে বিজিবি। আর ভারতীয়দের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় ১৮ বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : ঠাকুরপুর সীমান্তের ৮৭নং মেইন পিলারের কাছ দিয়ে একই পরিবারের ৬ জনকে পুশইন করা হয়। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। দামুড়হুদার দর্শনা থানার ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর বলেন, বিজিবি আমাদের ৬ জনকে হস্তান্তর করে। আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]