গণধর্ষণের বিচার করে দেওয়ার আশ্বাসে ১০ হাজার টাকা দাবি কৃষক দল নেতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫
১১:১০ পূর্বাহ্ণ
128 ভিউ

গণধর্ষণের বিচার করে দেওয়ার আশ্বাসে ১০ হাজার টাকা দাবি কৃষক দল নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ | ১১:১০ 128 ভিউ
লক্ষ্মীপুরের রামগতিতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে তিন যুবকের সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছর বয়সের এক কিশোরী। ঘটনার পর অভিযুক্ত তিন যুবক গা ঢাকা দিয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চরগাজী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এলাকার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর বড় বোন অভিযোগ করে বলেন, ঘটনাটি কাউকে না জানাতে চরগাজী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান ও তার সহযোগী সাহাব উদ্দীন হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন। বিচার করে দেবেন বলে ১০ হাজার টাকাও দাবি করেছেন। টাকা দিতে না পারায় নানা ভয়ভীতিসহ পুলিশকে বিষয়টি না জানাতে চাপ দিয়ে আসছিলেন। যে কারণে ভয়ে তারা তটস্থ হয়ে পড়েছেন। এমনকি নিজেদের অসহায়ত্বের কারণে ওই কিশোরী পুলিশকেও বিষয়টি অবগত করতে সাহস পাননি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি পুরো এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন সাহস জুগিয়েছেন। এ সময় বিচারের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি। অভিযুক্তরা হলেন- এলাকার খায়ের সর্দারের ছেলে জুয়েল, সোহরাবের ছেলে আজাদ ও জসিমের ছেলে রাজু। অভিযোগের বিষয়ে তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রহমান বলেন, আমি ঘটনাটি শোনার পর মীমাংসা করার দায়িত্ব নেই। এজন্য পুলিশকে জানানো হয়নি। ধর্ষণের বিচার আপনি করার এখতিয়ার রাখেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, করলে সমস্যা কি? আমরা এরকম আরও করেছি। কোনো সমস্যা হবে না। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার