ইসরাইলের অর্থমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলের অর্থমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রীর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৯:১৬ 216 ভিউ
গাজা নিয়ে মন্তব্য করায় ইসরাইলের অতি-ডানপন্থি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। এতে বলা হয়, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ—উভয়ের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এ পদক্ষেপের অংশ হিসাবে যুক্তরাজ্যে তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি বলেছেন, ইসরাইলি অর্থমন্ত্রী স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভির ‘চরমপন্থি সহিংসতা এবং ফিলিস্তিনি মানবাধিকারের গুরুতর লঙ্ঘনকে উসকে দিয়েছেন’। এর জবাবে ইসরাইল বলেছে, নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত নিন্দনীয়। গাজায় যুদ্ধের বিষয়ে স্মোট্রিচ এবং বেন-গভির উভয়ই তাদের অবস্থানের জন্য ব্যাপক সমালোচিত। বিবিসি বলছে, স্মোট্রিচ গাজায় সাহায্য প্রবেশের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, অন্যদিকে বেন-গভির গাজাবাসীদের এই অঞ্চল থেকে ‘পুনর্বাসনের’ আহ্বান জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন