ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে – বর্ণমালা টেলিভিশন

ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ৯:০৮ 127 ভিউ
ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার (৭ জুন) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এছাড়াও তেহরানভিত্তিক বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে। হিজবুল্লাহ-ঘনিষ্ঠ লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাসমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, এই অভিযানকে ‘ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ইসরায়েল এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন