৩ অতিরিক্ত সচিবকে বদলি – বর্ণমালা টেলিভিশন

৩ অতিরিক্ত সচিবকে বদলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১০:৪৯ 132 ভিউ
তিন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত তিন প্রজ্ঞাপন জারি করেছে। পাঁচ মাস পর পূর্ণ সচিব পেয়েছে তথ্য কমিশন। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক, অতিরিক্ত সচিব হাওলাদার মো. রকিবুল বারীকে প্রেষণে তথ্য কমিশনের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর ঢিলেঢালাভাবে চলছিল তথ্য কমিশনের কার্যক্রম। গত ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করে সরকার। গত বছরের ৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তারপর একজন অতিরিক্ত সচিবকে তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ায় গত ডিসেম্বরে অবসরে যান তিনি। বেশ কিছুদিন তথ্য কমিশনের সচিবের পদটি ফাঁকা ছিল। পরে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-১) মো. ইব্রাহিম ভূঞাকে তথ্য কমিশনের সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মো. মাহবুবুল হক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. শরিফুল ইসলামকে অতিরিক্ত সচিব পদে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক সই করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা