নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ক্রিপ্টো শাসনের পথে যুক্তরাষ্ট্র
বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন আবারও শিরোনামে। যুক্তরাষ্ট্রের সিনেটে এক গুরুত্বপূর্ণ ক্রিপ্টো বিল নিয়ে আসন্ন আলোচনার খবরে বিটকয়েনের দাম চূড়ার কাছাকাছি পৌঁছেছে।
সোমবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিটকয়েনের মূল্য এক লাখ আট হাজার সাতশ ৮৬ ডলারের রেকর্ডের দোরগোড়ায়। বাজার পর্যবেক্ষকদের মতে, এ সপ্তাহেই মার্কিন কংগ্রেসে আলোচনায় উঠতে পারে ‘স্টেবলকয়েন’ সংক্রান্ত একটি আইন প্রস্তাব, যা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এ নির্ধারিত-মূল্যের ক্রিপ্টোমুদ্রাগুলোর জন্য নিয়মনীতি নির্ধারণ করতে পারে।
স্টেবলকয়েন, যেমন- টিথার ও ইউএসডি কয়েন, মূলত ডলারের সঙ্গে যুক্ত থেকে কম ওঠানামায় স্থিতিশীল থাকে। এগুলোর জন্য সুনির্দিষ্ট বিধান যুক্তরাষ্ট্রে এক বৈপ্লবিক পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। বর্তমানে বিটকয়েনের দাম স্থির হয়ে রয়েছে প্রায় এক লাখ তিন হাজার ডলারে।
গত দুই সপ্তাহ ধরেই এর ধারাবাহিক উত্থান চলছে। বিশেষজ্ঞদের একাংশ বলছে, ক্রিপ্টোতে বিনিয়োগ বাড়ছে কারণ, যুক্তরাষ্ট্রে আবার মুদ্রাস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমদানি পণ্যে শুল্ক নিয়ে নতুন আলোচনার প্রেক্ষাপটে। তবে সিনেটর এলিজাবেথ ওয়ারেনসহ অনেক ডেমোক্ট্যাট এ বিলের বিরোধিতা করছেন।
তারা বলছেন, প্রস্তাবিত খসড়া ‘ট্রাম্প পরিবারের দুর্নীতিপূর্ণ ক্রিপ্টো কর্মকাণ্ড’ ঠেকাতে কার্যকর কিছু করছে না। এ অবস্থায়ও বিনিয়োগ ব্যাংক জেপি মরগান বলছে, সোনা নয়, এখন ভবিষ্যতের সম্পদ হচ্ছে বিটকয়েন। তাদের বিশ্লেষণে উঠে এসেছে এ বছরেই বিটকয়েন সোনার মূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। ডিজিটাল গোল্ডে নতুন যুগের সূচনার বার্তা দিচ্ছে এ উত্থান। এখন শুধু চোখ সিনেটের দিকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]