পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের ১০ হাজার বাড়ি – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের ১০ হাজার বাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ১০:৫২ 118 ভিউ
পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে ভারতের সীমান্ত এলাকায় ১০ হাজারেরও বেশি বাড়ি। ঘরছাড়া হয়েছে অসংখ্য পরিবার। সীমান্তবর্তী পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত। অপারেশন সিঁদুর ও তার পালটা পাকিস্তানি হামলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অসংখ্য গ্রাম বিধ্বস্ত। এ বিষয়ে ন্যাশনাল কনফারেন্সের সংসদ কর্মকর্তা আজাজ জান জানান, এই জেলার ৯০টি পঞ্চায়েতের মধ্যে ৬০টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুঁড়িয়ে গেছে। ন্যাশনাল কনফারেন্সের আরও এক সংসদ কর্মকর্তা জাভিদ আহমেদ বলেছেন, ‘সম্পূর্ণ গুঁড়িয়ে যাওয়া বাড়ির জন্য ১০ লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়েছি।’ এদিকে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর দুদেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি নবায়ন না হলে তা শেষ হয়ে যাওয়ার যে জল্পনা শুরু হয়েছিল সেটির অবসান ঘটল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সিনেটে বলেন, ১৪ মে আলোচনার সময় উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) ১৮ মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা