যুদ্ধে পাকিস্তানকে সমর্থন, তুরস্কের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে ভারতীয়রা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ May, ২০২৫
১০:৩১ am
150 ভিউ

যুদ্ধে পাকিস্তানকে সমর্থন, তুরস্কের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে ভারতীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ May, ২০২৫ | ১০:৩১ 150 ভিউ
তুরস্কের চকলেট, কফি, জ্যাম ও প্রসাধনী থেকে পোশাক পর্যন্ত বয়কট করছে ভারতীয়রা। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে তুরস্ক ইসলামাবাদকে সমর্থন জানানোর কারণে দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন নয়াদিল্লির মুদি দোকানি থেকে শুরু করে বড় বড় খুচরা বিক্রেতারাও। খবর জিও নিউজের। ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহতের জেরে পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় নয়াদিল্লি। পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাকিস্তানের সঙ্গে জনসংহতি প্রকাশ করেন। সোমবার ১ কোটি ৩০ লাখ মম-এন্ড-পপ মুদি দোকান সরবরাহকারী অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস ফেডারেশন (এআইসিপিডিএফ) জানিয়েছে, তারা তুরস্কে উৎপাদিত সব পণ্য ‘অনির্দিষ্টকালের জন্য এবং সম্পূর্ণ বয়কট’ শুরু করেছে, যা চকলেট, ওয়েফার, জ্যাম, বিস্কুট এবং ত্বকের যত্নের পণ্যগুলোকে প্রভাবিত করবে। তিনটি সূত্র এবং তাদের ওয়েবসাইটের পর্যালোচনা অনুসারে, ওয়ালমার্ট-সমর্থিত ফ্লিপকার্ট এবং বিলিয়নেয়ার মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন ভারতীয় ফ্যাশন ওয়েবসাইটগুলো অসংখ্য তুর্কি পোশাক ব্র্যান্ড সরিয়ে দিয়েছে। ফ্লিপকার্টের ফ্যাশন ওয়েবসাইট মিন্ত্রা তুর্কি ব্র্যান্ডের তালিকা সরিয়ে দিয়েছে, যার মধ্যে রয়েছে ট্রেন্ডিওল, এলসি ওয়াইকিকি এবং মাভি রয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় সূত্রটি জানিয়েছে, ওয়ালমার্টের সঙ্গে জড়িত না হয়েই মিন্ত্রা ‘জাতীয় স্বার্থে’ব্র্যান্ডগুলো সরিয়ে দিয়েছে। রিলায়েন্সের ফ্যাশন ওয়েবসাইট এজিওও তাদের অ্যাপ থেকে ট্রেন্ডিওল, কোটন, এলসি ওয়াইকিকিসহ তুর্কি ব্র্যান্ডগুলো সরিয়ে দিয়েছে । ফ্লিপকার্ট, রিলায়েন্স রিটেইল এবং তুর্কি ব্র্যান্ড ট্রেন্ডিওল, এলসি ওয়াইকিকি, কোটন এবং মাভিকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা সাড়া দেয়নি। ভারত তুরস্ককে বয়কট করার জন্য কোনও কোম্পানিকে নির্দেশ দেয়নি। দেশটি থেকে ভারতের বার্ষিক ২.৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানিতে খনিজ জ্বালানি এবং মূল্যবান ধাতুর প্রাধান্য বেশি। কিন্তু ভোক্তা বয়কট তাৎপর্যপূর্ণ হতে পারে। এআইসিপিডিএফ জানিয়েছে, তাদের নিষেধাজ্ঞার ফলে প্রায় ২০ বিলিয়ন রুপি (২৩৪ মিলিয়ন ডলার) খাদ্য পণ্যের ক্ষতি হবে। ট্রেডিং ইকোনমিক্স রেফারেন্স ওয়েবসাইট অনুসারে, গত বছর পোশাক আমদানির পরিমাণ ছিল ৮১ মিলিয়ন ডলার। ভারতের অন্যতম বৃহৎ আপেল উৎপাদনকারী রাজ্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোমবার বলেছেন, তিনি তুরস্ক থেকে আপেল আমদানি নিষিদ্ধ করার জন্য অনুরোধ করবেন, যা গত বছর প্রায় ৬০ মিলিয়ন ডলার মূল্যের ছিল। এছাড়া গত সপ্তাহে ফ্লিপকার্ট বলেছে, তারা ‘ভারতের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের সঙ্গে সংহতি প্রকাশ করে’ তুরস্কে ফ্লাইট, হোটেল এবং ছুটির প্যাকেজ বুকিং স্থগিত করছে। ভারতীয়রা তুরস্ক সফর বাতিল করছে এবং নয়াদিল্লি তুরস্ক-ভিত্তিক বিমান চলাচল গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা