আগাম অবসরসহ সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হচ্ছে যত সুবিধা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ May, ২০২৫
১১:০১ am
180 ভিউ

আরও খবর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

আগাম অবসরসহ সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হচ্ছে যত সুবিধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ May, ২০২৫ | ১১:০১ 180 ভিউ
গ্রহণযোগ্যতা আরও বাড়াতে সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে। এর আওতায় ‘স্বেচ্ছায় আগাম অবসর পেনশন’ ও ‘অক্ষমতাজনিত পেনশন’ নামে দুটি নতুন সুবিধা যুক্ত হবে। এছাড়া মেয়াদ শেষে জমাকৃত অর্থের ৩০ শতাংশ আনুতোষিক সুবিধার বিধান চালু হচ্ছে। অর্থাৎ মোট জমার ৩০ ভাগ টাকা তুলে নিতে পারবেন পেনশনারভোগী। আর ১০ বছর স্কিমের চাঁদা দেওয়ার পর অগ্রিম অফেরতযোগ্য ২০ শতাংশ টাকা গ্রহণ করা যাবে। মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়াতে ডিজিটাল মার্কেটিংসহ আউটসোর্সিংয়ে নিয়োজিত জনবলকে স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে। বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ‘জাতীয় পেনশন কর্তৃপক্ষের’ পরিচালনা পর্ষদ বৈঠকে এসব সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ‘স্বেচ্ছায় আগাম অবসর পেনশন’ এবং ‘অক্ষমতাজনিত পেনশন’ আরও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষকে। ওই বৈঠকে সর্বজনীন পেনশনের যে চারটি স্কিম আছে, এর মধ্যে প্রবাসী ও প্রগতি স্কিমের চাঁদার হার প্রতি মাসে দুই হাজার থেকে কমিয়ে এক হাজার টাকা নির্ধারণ করা হয়। প্রগতি পেনশন স্কিমের একাংশে বেসরকারি খাতের কর্মকর্তাদের (যাদের গড় মাসিক আয় তুলনামূলক বেশি) জন্য মাসিক সর্বোচ্চ জমার অঙ্ক ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১০ হাজার টাকা। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বজনীন পেনশন স্কিমে ইসলামিক ভার্সন ও মোবাইলভিত্তিক অ্যাপ চালু করা হবে। এই অ্যাপ ব্যবহার করে চাঁদা জমা দেওয়াসহ পেনশন স্কিমের সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে। বৈঠক সূত্রে জানা যায়, বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রগতি স্কিমের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ বিষয়ে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়। এছাড়া বিদ্যমান স্কিমগুলো আরও আর্কষণীয় করতে স্বাস্থ্যবিমা চালু এবং ট্রেজারি বিল ও বন্ডের বাইরে পেনশনের টাকা অন্য খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বর্তমান পেনশনের টাকা ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ হচ্ছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পেনশনের টাকা বিনিয়োগ থেকে মুনাফা এসেছে ২ কোটি ১২ লাখ টাকা। নতুন খাতে বিনিয়োগের জন্য সর্বজনীন পেনশন তহবিল (বিনিয়োগ ও সংরক্ষণ) সংশোধনের বিষয় আলোচনায় উঠে আসে। তবে সেখানে বলা হয়েছে, যখন ভিন্ন খাতে পেনশনের অর্থ বিনিয়োগ করা হবে, ওই সময় সংশোধনী আনা হবে। সূত্র আরও জানায়, জাতীয় পেনশন কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করতে ৫৭টি পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অর্থায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি প্রকল্প নিয়েছে, যা ২০২৬ সালের জুন থেকে শুরু হবে বলে বৈঠকে জানানো হয়। সেখানে আরও বলা হয়, ইতোমধ্যে প্রাথমিক উন্নয়ন প্রকল্পের প্রস্তাব (পিডিপিপি) অনুমোদন হয়েছে এবং প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা ও উন্নয়ন প্রকল্পের প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন শুরু হয়েছে। জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (ফান্ড ম্যানেজমেন্ট) মো. গোলাম মোস্তফা বুধবার জানান, স্বেচ্ছায় আগামী অবসর পেনশন ও অক্ষমতাজনিত পেনশন সুবিধা চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে আরও পর্যালোচনা করা হবে। আগামী দিনে এ দুটি স্কিম ছাড়াও সংস্কারের মাধ্যমে সর্বজনীন পেনশনের আওতায় নতুন নতুন বিষয় যুক্ত হবে। এটি চলমান প্রক্রিয়া, যা বিশ্বের অধিকাংশ দেশ এভাবেই করছে। স্বেচ্ছায় আগাম অবসর পেনশন : পেনশনপ্রাপ্তির জন্য বর্তমান বয়সসীমা হচ্ছে ৬০ বছর। কিন্তু এ সময়ের আগে যেসব ব্যক্তি অস্থায়ী চাকরি করছে বা ৬০ বছরের আগে চাকরি থাকার সম্ভাবনা কম অর্থাৎ যে কোনো সময় চাকরি হারাতে পারেন-এমন ব্যক্তিরা পেনশনের চাঁদা পরিশোধ এবং সর্বজনীন পেনশনে যুক্ত হতে আগ্রহী নন। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, কেউ যদি চাকরি হারান অথবা কর্মহীন হয়ে পড়েন-সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ৪০ বছর হলেই পেনশন পাবেন। তবে শর্ত হচ্ছে-ন্যূনতম ১০ বছর বা মোট ১২০টি পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করতে হবে। উল্লেখ্য, বিদ্যমান বিধান অনুযায়ী, পেনশন পাওয়ার জন্য ৬০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। ওই বৈঠকে আলোচনায় পোশাকশিল্পের ৭৩ শতাংশ শ্রমিকের চাকরি অস্থায়ী। যে কোনো সময় চাকরি হারানোর ঝুঁকি থাকায় তারা পেনশন স্কিমে আসতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে তাদের পেনশন পাওয়ার বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। অক্ষমতাজনিত পেনশন : পেনশন স্কিমে যুক্ত হওয়ার ১০ বছর অথবা মোট ১২০টি মাসিক চাঁদা প্রদানের পর কোনো চাঁদাদাতা দুর্ঘটনা বা গুরুতর অসুস্থজনিত কারণে শারীরিক অক্ষম হয়ে পড়লে তাকে নির্ধারিত সময়ের আগেই পেনশন সুবিধা প্রদান করা হবে। এক্ষেত্রে শারীরিকভাবে অক্ষমতা মেডিকেল বোর্ডের সুপারিশ থাকতে হবে, তবেই পেনশনের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে মাসিক পেনশনের পরিমাণ চাঁদাদাতার মোট জমাকৃত অর্থের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে। পেনশনারদের এককালীন আনুতোষিক প্রদান : নিয়মিত মাসিক চাঁদা দেওয়ার পর পেনশনযোগ্য বয়স অর্থাৎ ৬০ বছরে পা রাখলে সংশ্লিষ্ট পেনশনার আগ্রহী হলে জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ আনুতোষিক হিসাবে প্রদান করা হবে। সেক্ষেত্রে আনুতোষিক অর্থ তুলে নেওয়ার পর অবশিষ্ট অর্থের ভিত্তিতে সংশ্লিষ্ট পেনশনারকে মাসিক পেনশনের টাকা দেওয়া হবে। তবে কোনো চাঁদাদাতা আনুতোষিক নিতে আগ্রহী না হলে জমাকৃত পুরো অর্থের ওপর মাসিক পেনশন পাবেন। ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেও চাঁদার বিপরীতে সুদহার ব্যাংকের আমানতের সুদহারের চেয়ে কম হওয়া এবং অন্যান্য সুযোগ-সুবিধা কম থাকায় নিবাসী ও অনিবাসীদের এসব স্কিমে কাঙ্ক্ষিত মাত্রায় আগ্রহী করা যায়নি। সোমবার পর্যন্ত প্রবাস স্কিমে যুক্ত হয়েছেন ৯৭২ জন। সরকার এ কর্মসূচি জনপ্রিয় করতে প্রচার-প্রচারণার বিভিন্ন উদ্যোগ নিলেও তা সফলতার মুখ দেখছে না। সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত স্কিমগুলোয় মোট রেজিস্ট্রেশন করেছেন ৩ লাখ ৭৩ হাজার ৭৪১ জন। মোট টাকা আদায় হয়েছে ১৭৬ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা। এর মধ্যে প্রগতি স্কিমে যুক্ত হয়েছেন ২৩ হাজার ১১০ জন, সুরক্ষায় ৬৩ হাজার ৫০৮ জন, সমতায় ২ লাখ ৮৬ হাজার ১৫১ জন। জমা অর্থের ২০ শতাংশ এককালীন উত্তোলন : পেনশন স্কিমে ১০ বছর বা ১২০টি কিস্তির টাকা পরিশোধের পর বিশেষ প্রয়োজনে জমা অর্থের সর্বোচ্চ ২০ শতাংশ টাকা অগ্রিম হিসাবে প্রদান করার বিধান থাকছে। অর্থাৎ ৪০ বছরে এসে কেউ স্থায়ীভাবে চাকরি হারালে বা কর্মহীন হয়ে পড়লে সেসময় কোনো আয়বর্ধক কাজের জন্য ওই টাকা তুলে নিতে পারবেন। এই অর্থ আর ফেরত দিতে হবে না। সেক্ষেত্রে অবশিষ্ট অর্থের ভিত্তিতে সংশ্লিষ্ট পেনশনারকে মাসিক পেনশনের টাকা দেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন