পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১১:০৭ 116 ভিউ
কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছেন এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন। ‘গতকালই উপ মুখ্যমন্ত্রী ও তিনি একটি অনলাইন সভায় তিনি যোগ দিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করেছি,’ লিখেছেন ওমর আব্দুল্লাহ। আজ সেই কর্মকর্তার বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত করেছে। তারা রাজৌরি শহরকে টার্গেট করে হামলা করছে, যাতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছে বলে পোস্টে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১