চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৪৭ 113 ভিউ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে আলিফ গলি সংলগ্ন কলাবাগান এলাকায় সিডিএ আটষট্টি নং প্লটে কোন স্থাপনা, কিংবা কোন ধরনের ভবন নির্মাণ করা যাবে না—মর্মে মহামান্য হাইকোর্ট গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে নিষেধাজ্ঞা ও স্থিতি অবস্থা বজায় রাখতে নির্দেশ দেয়। কিন্তু ভুক্তভোগী সিডিএ সচিব রবিন্দ্র চাকমার কাছে গেলে হাইকোর্ট সম্পর্কে বাজে মন্তব্য করেন। তিনি বলেন, হাইকোর্টকে বলেন কাজ বন্ধ করতে। এ সংক্রান্ত অশালীন বক্তব্যের ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, অস্ত্রধারী সন্ত্রাসী রেখে দিন-রাতে স্থাপনা নির্মাণ করছেন আবু সুফিয়ান নামের এক ব্যক্তি। আবু সুফিয়ান ফেনী জেলার দাগনভুইয়া থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের ভুইয়াবাড়ির মৃত আবদুল মান্নানের পুত্র। জমির মূল মালিক সাব্বির অভিযোগ করেন বেশ কয়েকবার লিগ্যাল নোটিশ দিলে হত্যাসহ গুম করার হুমকি দেয় আবু সুফিয়ান। হুমকির অডিও রেকর্ড প্রতিবেদকের হাতে আছে। সরকারি বিভিন্ন দপ্তরে হাইকোর্টের নিষেধাজ্ঞার কাগজপত্র নিয়ে গেলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি কেউ। গত ৬ই এপ্রিল চট্টগ্রাম জজকোর্টে আমমোক্তার নামা মূলে জাবেদ নজরুল তফসিলোক্ত ভূমিতে নির্মাণ কাজ বন্ধ ও স্থিতিবস্থা বজায় রাখতে আবেদন করেন।আদালত সকল কাগজপত্র যাছাই করে পাহাড়তলী থানার ওসি কে নির্দেশ দিয়েছেন। অভিযোগ বিষয়ে আবু সুফিয়ান বলেন, আমি হাইকোর্ট, জজকোর্টের কোন নিষেধাজ্ঞা পাইনি।আর কিছু বলতে পারবো না বলে ফোন কেটে দেন। এবিষয়ে পাহাড়তলী থানার এসআই হাসান ফরহাদ বলেন, মহামান্য হাইকোর্ট ও জজকোর্টের নিষেধাজ্ঞা ও স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশের কপি হাতে পেয়েছি।দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন