২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ | ১১:২৫ 110 ভিউ
ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সফর শুরুর দুই দিন আগে ২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল। সফরকারী দলটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন এর কয়েক দিন আগেই ইসরাইল ব্রিটেনের শাসক দল লেবার পার্টির দুই সংসদ সদস্যের প্রবেশও বন্ধ করে দেয়। ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির একটি আইনের অধীনে এই ভিসা বাতিল করা হয়েছে, যা অনুযায়ী যেসব ব্যক্তি ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তাদের প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে। বামপন্থি পরিবেশবাদী ও কমিউনিস্ট দলভুক্ত ১৭ জন সংসদ সদস্য এই পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হস্তক্ষেপ দাবি করেছেন। তারা জানান, পাঁচ দিনের এই সফরে তারা ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সফরটি আয়োজন করেছিল জেরুজালেমে ফরাসি কনসুলেট। এই সফরের উদ্দেশ্য ছিল ‘আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির সংস্কৃতি জোরদার করা।’ তাদের বিবৃতিতে বলা হয়, ‘প্রথমবারের মতো, আমাদের যাত্রার দুই দিন আগে, ইসরাইলি কর্তৃপক্ষ আমাদের প্রবেশ ভিসা বাতিল করেছে—যা এক মাস আগে অনুমোদিত হয়েছিল। আমরা জানতে চাই, এমন হঠাৎ সিদ্ধান্তের পেছনে কী কারণ, যা আমাদের কাছে সমষ্টিগত শাস্তির মতো মনে হচ্ছে।’ প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পরিবেশবাদী দলের জাতীয় পরিষদের সদস্য ফ্রঁসোয়া রুফাঁ, আলেক্সি কোরবিয়ের ও জুলি ওজেন, কমিউনিস্ট পার্টির সংসদ সদস্য সুমিয়া বুরোয়া এবং সিনেটর মারিয়ান মারগাতে। বাকিরা ছিলেন বামপন্থি দলের মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা