নিউজ ডেক্স
আরও খবর
তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
সাবেক মেয়র জাহাঙ্গীরের হুমকি, ফেসবুকে ভাইরাল
ছাত্র-জনতার আন্দোলনের তোপে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। তবে মাঝেমধ্যেই সামনে আসছে স্বৈরাচার হাসিনাসহ দলটির নেতাদের একাধিক ফোনালাপ। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নেতাকর্মীদের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি ফোনকল।
ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেন, ‘আমাদের সব টিম রেডি আছে। আমাদের সম্রাট ভাই এখানে আছেন। রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের স্পষ্ট কথা, যে রাজধানীতে আমাদের মানুষ দিনে শান্তিতে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত, যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারব না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি।’
‘আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন। আমাদের ইতিহাসে যেন আর থুথু না পড়ে। পদ বড় নয় আদর্শ বড়। আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন। কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন।’
প্রায় ছয় মিনিটের ফোন কলে তিনি আরও বলেন, ‘সব বিভাগ-জেলার সাথে যোগাযোগ হয়েছে। সময়মতো মূল ব্যক্তিদের কাছে ম্যাসেজটা চলে যাবে। আমরা সময়মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, আপনারা তার রেজাল্ট পাবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।