কেউ কাটছেন রড, কেউ নিয়ে যাচ্ছেন লোহালক্কড় – বর্ণমালা টেলিভিশন

কেউ কাটছেন রড, কেউ নিয়ে যাচ্ছেন লোহালক্কড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০৫ 175 ভিউ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে গতকাল তৃতীয় দিনেও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। এ সময় কেউ শেখ মুজিবুর রহমানের বাড়িটির ভাঙা কংক্রিটের স্ল্যাব থেকে করাত দিয়ে রড কেটে নিচ্ছিলেন, কেউ নিয়ে যাচ্ছিলেন লোহালক্কড়। সকাল ১০টায় দেখা গেছে, একজন রড কেটে নিচ্ছেন। তিনি দিনমজুর। এ প্রতিবেদককে তিনি জানান, ৬ কেজি রড কেটেছেন। এগুলো তিনি বাজারে বিক্রি করবেন। সে টাকা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভালো কিছু খাবেন। সরেজমিনে আরও দেখা গেছে, ৩২ নম্বরের বাড়িটির ধ্বংসস্তূপ থেকে রড, লোহালক্কড়, ইটসহ যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। তাদের বেশির ভাগই নিম্নবিত্তের মানুষ। কয়েকজনকে হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে আনতে দেখা গেছে। একদল মানুষ করাত দিয়ে সে রড কাটছিল। কাউকে বাড়িটির ইট নিয়ে যেতে দেখা গেছে। এদিনও ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে অনেকেই আসেন সর্বশেষ অবস্থা সরাসরি দেখতে। নানা শ্রেণি-পেশার মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বাড়িটি। ছবি তোলা ও ভিডিও করার পাশাপাশি অনেককে দেখা গেছে ভাঙাচোরা জিনিসপত্র সংগ্রহ করতে। অনেকেই ভাঙা বাড়ির ভিতরে ও আশপাশে ঘুরে দেখেন। কেউ সেলফি তুলেছেন। ৩২ নম্বর সড়ক দিয়ে যারাই যাচ্ছেন, তাদের অনেকেই গাড়ির গতি কমিয়ে জানালা দিয়ে বাড়িটি দেখছেন। সময় বাড়ার সঙ্গে সেখানে মানুষের ভিড় বাড়তে থাকে। উল্লেখ্য, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকেভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে পতিত শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়ি অভিমুখে ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেয়। সে কর্মসূচিতে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবের বাড়ি। কেবল ৩২ নম্বরের বাড়ি নয়, ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। খুলনা, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, কুষ্টিয়াসহ কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতা ও শেখ পরিবারের সদস্যদের বাসভবনও গুঁড়িয়ে দেওয়া হয়। চট্টগ্রাম, যশোরসহ কয়েকটি জেলায় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার