ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা – বর্ণমালা টেলিভিশন

ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৪৯ 161 ভিউ
খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে বিপিএলের ফাইনালে পা রেখেছে চিটাগাং কিংস। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। ফাইনাল নিয়ে যখন চিটাগাং সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। তখন জানা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বে বিদায় নিয়েছেন এবারের বিপিএলের আলোচিত হোস্ট ইয়াশা সাগর। এবারের আসরে চিটাগাংয়ের অন্যতম আকর্ষণ ছিলেন এই কানাডিয়ান মডেল। আকর্ষণীয় লুকে বিপিএলের ম্যাচে হাজির হয়ে দর্শকদের মধ্যে সারা ফেলেছিলেন তিনি। চিটাগাংয়ের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের দেখা যেত ইয়াশার নামে প্লেকার্ড হাতে। তবে গত কিছুদিন ইয়াশাকে দেখা যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা গেছে, টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। ইয়াশাকে উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি। ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাতে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’ আরও যোগ করেন, ‘তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’ ইয়াশা সাগর, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করেন। এবারই প্রথম বিপিএলে হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার